জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না সে সিদ্ধান্ত জনগণের: খাদ্য উপদেষ্টা

বাগেরহাট প্রতিনিধি
‘আগামী পাঁচ বছর কিংবা পরবর্তী সময়ে দেশ কীভাবে পরিচালিত হবে এবং জুলাই সনদের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন করা হবে কি না সে সিদ্ধান্ত জনগণকেই ভোটের মাধ্যমে নিতে হবে।’

মঙ্গলবার দুপুরে বাগেরহাটের খানজাহান আলী দরগা মাঠে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচার ও উদ্বুদ্ধকরণ সুধী সমাবেশে এসব কথা বলেন খাদ্য ও জাতীয় ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসান চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনসার এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক মইনুল ইসলাম।

সমাবেশের আগে জেলা তথ্য অফিসের সহযোগিতায় খানজাহান আলী দরগা মাঠে সাধারণ মানুষের মাঝে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যারাভ্যান ভোটের গাড়ির মাধ্যমে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights