সুনামগঞ্জ-১: জামায়াত প্রার্থীকে তালাবদ্ধ করে রেখেছে কর্মীরা

সুনামগঞ্জ প্রতিনিধি

মনোনয়নপত্র প্রত্যাহার না করার দাবিতে সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির তোফায়েল আহমদ খানকে অফিসে তালাবদ্ধ করে রেখেছেন তার কর্মী-সমর্থকেরা।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে জামায়াতের হাছননগরের কার্যালয়ে কয়েকশ’ নেতাকর্মী জেলা আমিরকে তালাবদ্ধ করে রেখে বাইরে স্লোগান দেন। তাদের দাবি, কোনো অবস্থাতেই তারা আসনটি ছাড়বেন না।

সুনামগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘অফিসে আমি নিজেও অবরুদ্ধ। তালা খুলে দিতে আমরা কর্মী-সমর্থকদের বুঝানোর চেষ্টা করছি।’

জানা গেছে, ১০ দলীয় জোট আসনটি নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দিয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জেলা জামায়াতের হাছননগরের কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন তোফায়েল আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights