জেনেভা ক্যাম্পের ‘বোমা আরমান’ গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরের জেনাভা ক্যাম্পের চাঞ্চল্যকর রাজ হত্যা মামলাসহ ছয় মামলার অন্যতম প্রধান আসামি মো. আরমান ওরফে বোমা আরমানকে (৪২) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৬টার দিকে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের চাঞ্চল্যকর রাজ হত্যা মামলাসহ ছয় মামলার অন্যতম প্রধান আসামি বোমা আরমানকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights