ঝালকাঠির আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: আমু

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোন সময়ের চেয়ে ভালো আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বর্তমান প্রশাসনের কর্মকর্তাদের তৎপরতায় এই জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। এই ধারা অব্যহত রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্ষিয়ান এই নেতা বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। গ্রামকে শহরে রূপান্তর করেছেন। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ হাতে নিয়েছেন। আশাকরি এ কাজেও তিনি সফল হবেন।
জেলা প্রশাসক ফরাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলামসহ চার উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলার বিভিন্ন দদপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights