ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি খলিল, সম্পাদক আক্কাস

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কাজী খলিলুর রহমান (বাংলাদেশ বেতার ও মাছরাঙা) সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার (যুগান্তর)।

কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন-সহসভাপতি পদে আল আমিন তালুকদার (এখন টিভি) ও মাসউদুল আলম (বাংলা ভিশন), সহসম্পাদক পদে অ্যাডভোকেট আসম মাহমুদুর রহমান পারভেজ (প্রথম আলো), কোষাধ্যক্ষ মো. শফিউল ইসলাম সৈকত (ইত্তেফাক) ও দপ্তর সম্পাদক বরকত হোসেন মৃধা (এসএটিভি) নির্বাচিত হয়েছেন।

সোমবার ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে সন্ধ্যায় ভোট গণনা সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আক্কাস সিকদার (যুগান্তর), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে অলোক সাহা (ডিবিসি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জহিরুল ইসলাম জলিল (আরটিভি), নির্বাহী সদস্য পদে চিত্তরঞ্জন দত্ত (দৈনিক রূপালী), দিলীপ মন্ডল (সংবাদ), রতন আচার্য্য (চ্যানেল ২৪) ও মো. রাজু খান (মানব কণ্ঠ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights