ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

শেখ রুহুল আমিন,ঝিনাইদহ:
নৌকার পক্ষে নির্বাচন করায় ঝিনাইদহের বরুন কুমার ঘোষ (৪২) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ৭টার দিকে শহরের হামদহ ঘোষপাড়া মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বরুন ঝিনাইদহ হামদহ ঘোষ পাড়ার নরেন চন্দ্র ঘোষের ছেলে এবং ঝিনাইদহ ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক অরুণ ঘোষের ভাই। সে ঝিনাইদহে ঠিকাদারী ও টাইলস ব্যবসা করতো বলে জানা গেছে।

ঝিনাইদহ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে বরুন ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি পক্ষে নির্বাচন করেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরের ঘোষপাড়া মোড়ের এক চায়ের দোকানে যান বরুণ । এসময় আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে নৃশংস ভাবে কুপিয়ে আহত করে। তাকে দ্রæত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিনয় কৃষ্ণ অভিযোগ করেন, নৌকার পক্ষে ভোট করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষ ঈগলের সমর্থকরা তাকে কুপিয়ে পা বিচ্ছন্ন করে দেয় বলে সংখ্যালঘু স¤প্রদায়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সুলতানা মেফতাহুল জান্নাত জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত’র চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, হামদহ এলাকায় বরুণ নামে একজনকে হত্যা করা হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা পুলিশ তদন্ত করে দেখছে।
উল্লেখ্য: গত দুদিনে ঝিনাইদহে নির্বাচনী সহিসংতায় বাড়িঘর ভাংচুর, লুটপাট প্রায় ১৪জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights