ঝিনাইদহে চার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে পৌরসভায় ৪ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ঝিনাইদহ পৌরসভার আয়োজনে বুধবার সকালে পৌরসভা চত্বরে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম।
ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কাউসার হামিদ, শিশু হাসপাতালের কনসালটেন্ট ডাঃ ফরিদ হাসান (জামিল) সহ অন্যান্য মেডিকেল অফিসার ও কাউন্সিলরবৃন্দ। রোগীদের চিকিৎসাপত্র দেওয়ার পর ফ্রি ঔষধ দেওয়া হয়। এছাড়াও মিনি প্যাথলজি ও ইসিজির ব্যবস্থা করা হয়েছে।
১২ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা ও দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌর এলাকার ৯টি ওর্য়াডের ৯টি স্থানে বিশেষজ্ঞ ডাক্তার ১০ হাজার রোগী দেখবেন।
