ঝিনাইদহে মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ফেন্সিডিলসহ মিন্টু হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ শত ৭০ পিস ফেন্সিডিলসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে দিকে তাকে আটক করা হয়। আটক মিন্টু হোসেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ঘোষ নগর এলাকার শুকুর আলী মন্ডলের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এক মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে করে মাদক নিয়ে কালীগঞ্জ শহরের দিকে আসছে। তাৎক্ষনিক পুলিশ কালীগঞ্জ-কোটচাঁদপুর রোডের লাউতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা শুরু করে। এরপর মিন্টু হোসেন নামে এক মোটরসাইকেল চালককে গতিরোধ করে। সেসময় তার পিছনে থাকা পেসারকুকারের বক্স তল্লাশি চালিয়ে ১৭০ পিস ফেন্সিডিল ও নগদ ৩৩ শত ৫০ টাকা উদ্ধার করে। বিকালের দিকে মাদক ব্যবসায়ী মিন্টুর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কালীগঞ্জ থানায় তাকে হস্তান্তর করে অভিযানে থাকা পুলিশ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights