প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতি সচল রাখছে : ইঞ্জিনিয়ার শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবের বাদশার কাছে দেশের মানুষের জন্য ভিক্ষা না চেয়ে দেশের বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এরপর থেকে প্রবাসীদের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে কর্মসংস্থানের সৃষ্টি হয়। প্রবাসীরা বিভিন্ন দেশে হাড়ভাঙা পরিশ্রম করে দেশের জন্য রেমিট্যান্স পাঠিয়ে দেশের আর্থিক অবস্থা সচল রাখছে। প্রবাসীরা তাদের কষ্টার্জিত টাকা দিয়ে দেশের অসহায় মানুষদের বিভিন্নভাবে সহায়তা করছেন।

শুক্রবার বিকালে বুধন্তি প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত ১৭ বছর অনেক প্রবাসী ফ্যাসিস্ট সরকারের জন্য নিজের বাড়িতে থাকতে পারেনি। মামলার আসামি হয়ে হয়রানির শিকার হয়েছে। সব বিভেদ ভুলে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে।

প্রবাসী সামাজিক সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম মুছনের সভাপতিত্বে ও আজিজুর রহমান হেলালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, প্রবাসী সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক কাজী নিয়াজ উদ্দিন, উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক জমির দস্তগীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক, মাহমুদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজুয়ানুল হক শিষ, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নয়ন মিয়া, মাওলানা আইয়ুব খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights