ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি।
ঘন্টাব্যাপী মানববন্ধনে দাবি সম্বলিত ব্যানার, লিফলেট, ফেস্টুন নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সচেতন মহলের প্রতিনিধিরা অংশ নেয়। এতে কমিটির আহবায়ক ভাষাসৈনিক নন্দ দুলাল সাহা, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, উপাধ্যক্ষ এন এম শাহ জালাল, টিআইবি’র সভাপতি সায়েদুল করিম, ডা. আলী হাসান ফরিদ জামিল, ডা. মমতাজুল করীম মাওলানা রুহুল আমীন, প্যানেল মেয়র ফারহেনা রেজা আনজু চেম্বাার অব কমার্স এর সহসভাপতি নাসিম উদ্দীন, সাংবাদিক কামরুজ্জামান পিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, রেললাইন ও মেডিকেল কলেজ না থাকায় এ জেলার মানুষ বিভিন্ন সেবা থেকে বি ত হচ্ছে। তাই জেলাবাসীর প্রাণের দাবি বাস্তবায়নের সরকারের সুদৃষ্টি কমনা করেছেন তারা।
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভাংচুর ও লুটপাট করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। শনিবার রাতে সদর উপজেলার শুড়াগ্রামে এ ঘটনা ঘটে। উভয় পক্ষের মনিরুল ইসলাম, উজ্জল হোসেন, জাহিদুল ইসলাম. নাসির উদ্দীন, জাহাঙ্গীর হোসেন ও ছবদুল হোসেনের বাড়ী করা হয়।
স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পোড়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম ও আলম হোসেনের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিলো। শনিবার সন্ধ্যায় ওই গ্রামের একটি চায়ের দোকানে দু’পক্ষের সমর্থকদের বাক-বিতন্ডা হয়। এরই এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। গভীর রাত পর্যন্ত দফায় দফায় উভয় পক্ষের অন্তত ৬ টি বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
