বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা

অনলাইন ডেস্ক
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে ধাক্কা খেয়েছে সিলেট থেকে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রোগামী একটি বিমান। ওই ফ্লাইটে যাত্রী ছিলেন ২৬২ জন।

বুধবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় বিমানের ফ্লাইটটি নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি।

বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট বোর্ডিং ব্রিজ সরানোর সময় বিমানের একপাশের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে।

তিনি আরও জানান, এ কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। বিকেলে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে আরেকটি বিমান এনে ফ্লাইটটি পরিচালনা করার ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত বিমানের অবস্থা পরীক্ষা করছেন বলেও জানান বিমানবন্দরের পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights