ঝিনাইদহে সাবেক এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলসহ ১৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।

আজ সোমবার দুপুরে মহেশপুর আমলী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন আব্দুল হক নামের এক মৎস্যজীবী। মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালে উপজেলার সলেমানপুর বাওড় ইজারা পায় সলেমানপুর মৎস্যজীবী সমিতি। ইজারার পর ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল মৎস্যজীবীদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে বাওড়ে যেতে দেননি। উপায় না পেয়ে কয়েক দফায় মাছ, নৌকা, জাল লুট করে নিয়ে যান। প্রভাবশালী হওয়ায় এত দিন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সাহস পাননি ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights