ঝিনাইদহ কালীগঞ্জে আলোকিত মানুষদের সম্মাননা

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জে আলোকিত মানুষদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়ার নদীপাড়ার প্রাথমিক শিক্ষক সমিতির নিজস্ব ভবনে এই সম্মাননার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার ৪০ জন অবসর প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাদের কর্মজীর্বনের আলো ছড়িয়ে আলোকিত মানুষ গড়ার স্মীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাদহ-৪ আসনের মাননীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শিক্ষক জগদিস চন্দ্র দেবা অধিকারী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন পৌরসভার মেয়র আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহনাজ পারভিন ও প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাজেদুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাখায়াৎ হোসেন, শিক্ষক প্রতিনিধি গোলাম মোরশেদ, বিরাজ কান্জি লাল, জহিরুল ইসলাম, আক্তারুল হোসেন, নার্গিস সুলতানা ও মিতালি ঘোষ প্রমূখ। আরো বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও কমল কান্তি মজুমদার।
অনুষ্ঠান শেষে অবসর প্রাপ্ত শিক্ষকদের বিশেষ সম্মাণনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights