ঝিনাইদহ কালীগঞ্জে র্যাবের অভিযানে ফেন্সিডিল ও গাঁজা সহ আটক -১
” হুসাইন কবীর সুজন ”
ঝিনাইদহ কালীগঞ্জের বারবাজার থেকে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বারো-বাজারস্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন বারো-বাজারস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোসাঃ রত্না বেগম(৩৫), পিতা-মোঃ কেরামত মন্ডল, সাং-বারোবাজার(মহিষাহাটি), থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত জন সাধারণের সামনে গ্রেফতারকৃত আসামীর নিজ হেফাজত হতে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ০১কেজি গাঁজা ও ১০ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
