টঙ্গীতে অস্ত্র উদ্ধার

টঙ্গী প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে একটি আগ্নেয়াস্ত্র (শটগান) উদ্ধার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া চার শিক্ষার্থী। উদ্ধার হওয়া ওই অস্ত্রটি সোমবার দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে জমা দেন তাঁরা।

শিক্ষার্থীরা জানান, গত রবিবার সন্ধ্যায় টঙ্গী রেলব্রিজ এলাকা থেকে কয়েকজন মাদকাসেবীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেন শিক্ষার্থী আমজাদ হোসেন, আশফাক ইসলাম অন্তর, জুনায়েদ খান রাজি ও শাকিল আহমেদ। পরে দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে অস্ত্রটি জমা দেয়া হয়। শিক্ষার্থী আমজাদ হোসেন বলেন,বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির মধ্যে সরকার পতনের পর বিক্ষোভকারীরা থানায় হামলা করে ওই অস্ত্রটি ছিনিয়ে নিয়েছিল। অস্ত্রটি উদ্ধার করে থানায় জমা দিয়েছি। আমাদের ধারনা অস্ত্রটি উত্তরা পূর্ব থানা পুলিশের। উদ্ধার হওয়া অস্ত্রটি শটগান। তবে আমরা কোন গুলি উদ্ধার করতে পারি নি।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, ছাত্ররা একটি শর্টগান উদ্ধার করে জমা দিয়েছে। তবে উদ্ধার হওয়া ওই অস্ত্রটি পুলিশের বলে ধারনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights