বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে আগ্রহী রাশিয়া রাশিয়ার রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

উচ্চশিক্ষায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করতে আগ্রহী রাশিয়া।

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিতস্কি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আক্তার এবং রাশিয়ান ফেডারেশনের থার্ড সেক্রেটারি অলেগ কজিন।
বৈঠকে রাশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে অর্জিত ডিগ্রির সমতা বিধানের জটিলতা নিরসন করা এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং শিক্ষায় সহযোগিতা ও মেডিকেল সাইন্সের ডিগ্রির ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights