চাঁদপুরে তিন উপজেলার ২৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

চাঁদপুর প্রতিনিধি

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুরে তিন উপজেলায় ২৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে। আগামী ২১মে চাঁদপুর জেলা সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি এই তিন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের ঘোষণা দেন।

চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন।
হাজীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী হওয়ায় কোন প্রতীক বরাদ্দ দেয়া হয়নি।

শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এদিন বেলা ২ টার পর থেকে এই তিন উপজেলায় নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights