টঙ্গীতে বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপির র‌্যালি

টঙ্গী প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে র‌্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকা থেকে শুরু করে সড়কের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ করে। পরে চেরাগআলী এলাকায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, গাজীপুর মহানগরের শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মো. নুরুল ইসলাম ফরহাদ প্রমুখ।

নেতাকর্মীদের বক্তব্যে বলেন, গত ১৬ বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের মানুষ প্রাণ খুলে কোনো দিবস উদযাপন করতে পারেনি। আজ দেশে কোন স্বৈরাচারী সরকার রাষ্ট্র ক্ষমতায় না থাকায় রাজপথে হাজার হাজার লোকের ঢল নেমেছে। বর্তমান অন্তবর্তী সরকারের কাছে এই বিজয় দিবসে দাবি জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights