বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিজয়ের ৫৩ বর্ষ উদযাপনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছিল বর্ণাঢ্য আয়োজন। সোমবার সকালে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে প্রশাসনিক ভবনের নিচতলা থেকে র‌্যালিটি শুরু হয়। পরে র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপাচার্যের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানিসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর, দপ্তর প্রধান, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির আয়োজনে মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights