টঙ্গীতে শিক্ষার্থীকে ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী ভাদাম এলাকায় ১০ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে শিক্ষক কর্তৃক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই শিক্ষককে গ্রেফতারের দাবিতে বিক্ষাভ করে এলাকাবাসী।

পরে এঘটনায় অভিযুক্ত ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। ওই শিক্ষার্থী স্থানীয় হাজী কালু মিয়া মহিলা আদর্শ মাদ্রাসায় পড়াশুনা করতেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনার পর মাদ্রাসা শিক্ষক পালিয়ে ছিলেন। পরে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি।

তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রীয়াধিন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights