টরন্টো উৎসবে ‘মেঘনা কন্যা’

অনলাইন ডেস্ক

১২ অক্টোবর থেকে টরন্টোতে শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব সাউথ এশিয়া (আইএফএফএসএ)। এই চলচ্চিত্র উৎসবটিকে বলা হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় সিনেমা আসর। এবারের আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশের ‘মেঘনা কন্যা’। ১৫ অক্টোবর টরন্টোর স্থানীয় মাল্টিপ্লেক্সে হবে ছবিটির প্রদর্শনী।

ব্যক্তি দ্বন্দ্বের কঠিন বিষয়কে অত্যন্ত সাবলীল উপায়ে সরল গল্পের মাধ্যমে ‘মেঘনা কন্যা’ সিনেমায় তুলে ধরার চেষ্টা করছেন নির্মাতা ফুয়াদ চৌধুরী। পরিচালক বলেন, ডকুফিকশনের কাজ করতে গিয়ে এমন অনেক গল্পের মুখোমুখি হয়েছি, যেগুলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়া বলা সম্ভব না। ‘মেঘনা কন্যা’ তেমনই একটা গল্প। নারী পাচারের মতো একটি কঠিন বিষয়কে একদিকে যেমন দর্শকের সামনে উপস্থাপন করছি; একই সাথে গ্রামীণ পটভূমিতে বলা এ গল্পে রয়েছে দর্শকদের জন্য পর্যাপ্ত বিনোদন।

‘মেঘনা কন্যা’র চিত্রনাট্য করেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক। চলচ্চিত্রটিতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, কাজী নওশাবা আহমেদ, সাজ্জাদ হোসেইনসহ অনেকে। সংগীতায়োজনে রয়েছেন চিরকুটখ্যাত সুমী। ছবিটির প্রযোজনা করেছেন কাজী সাইফুল ইসলাম ও আনোয়ার আজাদ। সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights