টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তৌহিদ হৃদয়ের অভিষেক

অনলাইন ডেস্ক

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। সাকিব আল হাসানের দলে অভিষেক হচ্ছে তৌহিদ হৃদয়ের। রনি তালুকদারও আছেন মূল একাদশে।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। ঢাকায় ২ হারের পর চট্টগ্রামেই জয়ের ধারায় ফেরে টাইগাররা।

বাংলাদেশের একাদশে আছেন, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন দাস, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শামীম হোসেন।
টস জিতে সাকিব বলেছেন, আমরা ঠিক জানি না কতো রান যথেষ্ট হবে। এ কারণে আগে তাদের ব্যাটিং করতে দিচ্ছি। নতুনেরা বিপিএলে ভালো করেছে। আশা করি এখানেও করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights