টাইগার একাদশে চার ওপেনার!

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।এই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন বাংলাদেশের নিয়মিত ওপেনার তামিম ইকবাল। মাহমুদউল্লাহ রিয়াদকে ফেরানো হয়েছে।

মূল একাদশে আছেন চার ওপেনার লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ হাসান ও সৌম্য সরকার।

নিয়মিত ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানকে বিশ্রামে পাঠানো হয়েছে। সাকিব ছাড়াও এই সিরিজে বিশ্রামের তালিকায় রয়েছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপের মাঝপথে ফিরে আসা নাজমুল হোসেন শান্তও থাকছেন না নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights