টাইগার শিবিরে হতাশা বাড়িয়ে সেঞ্চুরির পথে লুইস

অনলাইন ডেস্ক

মধ্যাহ্নভোজের পর ফিরে ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি পূরণ করেন লুইস। ১০৪ বলে হাফসেঞ্চুরি তুলে নেন এই ক্যারিবিয়ান ওপেনার। এর কয়েক বল পরই হজের সঙ্গে তার জুটি পঞ্চাশ পেরিয়ে যায়। একটু পরই রানআউটের কবলে পড়েন হজ।

এ দিন ৬৩ বলে ২৫ রানের ইনিংস খেলে দলীয় ৮৪ রানে বিদায় নেন হজ। প্রতিভাবান এই ব্যাটারের বিদায়ে ভাঙে ১৩০ বলে ৫৯ রানের তৃতীয় উইকেট জুটি।

জুটি ভাঙার পর ক্যারিবিয়ানদের চেপে ধরেন তাসকিন-মিরাজ-তাইজুলরা। ইনিংসের ৪৬তম ওভারে অ্যালিক আথানেজকে নিয়ে দলীয় শতকে পৌঁছান লুইস। একশ’তে পৌঁছানোর পর রানের খাতা ভালোই সচল রাখেন এই দুই ব্যাটার। তাদের ব্যাটে সাবলীলভাবেই দ্বিতীয় সেশন পার করে ক্যারিবিয়ানরা। এই সেশনে ৩১ ওভার ব্যাটিং করে এক উইকেট হারিয়ে ৬৬ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

উইকেটে ঘাস থাকায় খানিকটা সিম মুভমেন্টও পাচ্ছেন পেসাররা। এর আগে, ড্রিংকস ব্রেকের এক ওভার পরই অবশ্য উইকেট হারায় স্বাগতিকরা। তাসকিনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ব্রাথওয়েট। প্রথম ঘণ্টা অনায়াসে কাটিয়ে দেওয়া ডানহাতি ওপেনারকে ফিরতে হয় ৩৮ বলে ৪ রান করে।

ব্রাথওয়েট ফেরার পর তিনে নেমে থিতু হতে পারেননি কেসি কার্টি। এই ডানহাতি ব্যাটারকেও ফিরিয়েছেন তাসকিন। তাসকিনের মিডল এবং লেগ স্টাম্পের লেংথ ডেলিভারিতে ফ্লিক করার চেষ্টায় লিডিং এজ হয়ে মিড অনে থাকা তাইজুল ইসলামকে ক্যাচ দিয়েছেন কার্টি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারকে ফিরতে হয় রানের খাতা খোলার আগেই।

এখন তৃতীয় সেশনের খেলা হয়েছে ৬৩.৩ ওভার। উইকেটে আছেন মিকাইল লোইস। ১৮৯ বলে ৮৬ রান তুলেছেন তিনি। এলিক এথাঞ্জি ৮৪ বলে তুলেছেন ৪৯ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights