টাইব্রেকারে বাদ জার্মানি-নেদারল্যান্ডস, সতর্ক ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের নকআউট পর্বে টাইব্রেকারে হেরে বাদ পড়েছে দুই জায়ান্ট জার্মানি ও নেদারল্যান্ডস। তাই গুরুত্ব দিয়ে টাইব্রেকারের বাধা পেরোনোর প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড উইঙ্গার ননি মাদুয়েকে জানিয়েছেন, পেনাল্টি অনুশীলনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে থমাস টুখেলের দল।

বুধবার শেষ ৩২-এ কঙ্গোর বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ক্রোয়েশিয়া ও পানামার বিপক্ষে জয়ের পাশাপাশি ঘানার সঙ্গে ড্র করে গ্রুপ ‘এল’-এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে ইংল্যান্ডকে স্পষ্ট ফেবারিট ধরা হলেও কোনো বিষয়ই ভাগ্যের ওপর ছেড়ে দিতে রাজি নয় টুখেলের দল। তাই টাইব্রেকারের প্রস্তুতি নিয়ে রাখছে তারা।

অবশ্য তাদের প্রস্তুতি নিয়ে রাখার আলাদা কারণও আছে। কারণ ২০২১ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের। তাই এবারের বিশ্বকাপে প্রয়োজনে টাইব্রেকারের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে চায় ইংলিশরা।

ননি মাদুয়েকে বলেন, খেলার অন্য সব দিকের মতোই পেনাল্টি অনুশীলনকেও আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। নকআউট পর্বে উঠলে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই খেলার প্রতিটি বিভাগের মতো এখানেও আমরা সর্বোচ্চ মান ধরে রাখতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights