টাঙ্গাইলে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক মোহন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামাল প্রমুখ। শেষে বিজয় দিবস উপলক্ষে জেলা ৬৯৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights