মাদারীপুরে মহান বিজয় দিবস উদযাপন
মাদারীপুর প্রতিনিধি
যথাযথ মর্যাদা আর নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। মাদারীপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিচার বিভাগ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর সোমবার সকাল থেকে রাত পর্যন্ত নানা কর্মসূচি করা হচ্ছে।
সকালে পুলিশ লাইন মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে জেলা প্রশাসনের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার মো. সাইফুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপরে সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় নানা শ্রেণি-পেশার মানুষ এসব কর্মসূচিতে অংশ নেয়। তারা আগামীতে বাংলাদেশকে মাথা উচুঁ করে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
