টাঙ্গাইলে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও বৃত্তি প্রদান

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলের শিক্ষার মান উন্নয়নের লক্ষে মত বিনিময় সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার মার্থা লিন্ডস্ট্রম-নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ মনসুর। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল মোমেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গর্ভনের বাংলাদেশ ব্যাংকের গর্ভনর স্ত্রী দিলরুবা রহমান, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক আব্দুল মতিন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানছুর রহমান। পরে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি ও ক্রেস্ট প্রদান করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights