টানা তিন জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্বে টানা তৃতীয় জয়ে বিশ্বকাপের দিকে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে নিগার সুলতানার দল।

আগে ব্যাট করে ৬ উইকেটে ২৭৬ রান তুলে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে টাইগ্রেসরা। ম্যাচের শুরুতে ওপেনিংয়ে নামেন ইশমা তানজিম ও ফারজানা হক পিংকি। দুজনে গড়েন ৩৫ রানের উদ্বোধনী জুটি। নবম ওভারে ১৪ রান করে বিদায় নেন ইশমা, তাকে ফেরান স্কটিশ বোলার চ্যাটার্জি।

এরপর উইকেটে আসেন শারমিন আক্তার। দ্বিতীয় উইকেট জুটিতে শারমিন ও পিংকি শুরুতে ধীরে খেললেও ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন। নিজের ১৫তম অর্ধশতকপূর্ণ করেন পিংকি ৬৭ বলে। অপরদিকে, শারমিন ফিফটি করেন মাত্র ৫১ বলে।

দলীয় ১৩৮ রানের মাথায় ৭৯ বলে ৫৭ রান করে আউট হন শারমিন আক্তার। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি যোগ দেন পিংকির সঙ্গে। দুজনে দলকে নিয়ে যান বড় সংগ্রহের পথে। ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক নিগার।

জবাবে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে স্কটল্যান্ড। মাত্র ১১০ রানের মধ্যেই তারা হারায় ৭ উইকেট। এরপর প্রিয়নাজ চ্যাটার্জি ও র‍্যাচেল স্লেটারের অষ্টম উইকেট জুটিতে আসে ১২৫ রান। প্রিয়নাজ ৬৩ বলে ৬১ রান করে ফিরলেও অপর প্রান্তে ৭৩ বলে ৬১ রানে অপরাজিত থাকেন স্লেটার। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights