টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সফরকারীরা।

বেশ অভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। দলের নেতৃত্বে আছেন ক্রেইগ এরভিন। এ ছাড়াও দলে রয়েছেন শন উইলিয়ামস, বেন কুরান, ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights