টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টির বর্ষসেরা ভারতের সূর্যকুমার
অনলাইন ডেস্ক
টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টিতে আইসিসির বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হলেন ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। বুধবার আইসিসি এক বিবৃতিতে এতথ্য নিশ্চিত করেছে।
সেরার নির্বাচনে সংক্ষিপ্ত তালিকায় সূর্যকুমারের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, উগান্ডার আলপেশ রামজানি ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান।
বৈচিত্র্যময় সব শটে ২০২৩ সাল জুড়ে আলোচনায় ছিলেন সূর্য। ১৫৫.৯৫ স্ট্রাইক রেট এবং গড় ছিল ৪৮.৮৬। এমন পারফরম্যান্সে পুরো বছর এই ফরম্যাটে ভারতের মিডল অর্ডারের স্তম্ভ ছিলেন তিনি। ১৭ ইনিংসে সূর্যের স্কোর ছিল ৭৩৩ রান।
