টানা পাঁচ ম্যাচ হার সিলেটের, জয়ে ফিরলো বরিশাল
অনলাইন ডেস্ক
সিলেট স্ট্রাইকার্সকে ৪৯ রানে হারাল ফরচুন বরিশাল। মঙ্গলবার শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে তামিম ইকবালের দল। জবাব দিতে নেমে ১৩৭ রানে অলআউট হয়ে গেছে সিলেট। এতে টানা পাঁচ ম্যাচ হারলো মাশরাফি বিন মর্তুজার দল। আর টানা তিন ম্যাচ পর জয়ে ফিরলো বরিশাল।
