টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে সদ্য বসানো একটি টিউবওয়েল থেকে গ্যাস বের হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার আজগরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটার পূর্ব পাড়া আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উৎসুক লোকজনের ভিড়। পাশেই সদ্য বসানো টিউবওয়েল থেকে পানি এবং গ্যাস বের হচ্ছে। লোকজন টিউবওয়েলের গ্যাসে আগুন ধরিয়ে দিলে জ্বলতে থাকে।

বাড়ির মালিক আবুল কালাম বলেন, আমার ভাগনাকে থাকার জন্য এই জায়গা দিয়েছি। তারা এখানে ঘর উঠাচ্ছে। রবিবার সকাল ৮টা থেকে মিস্ত্রিরা টিউবওয়েলটি বসায়। বেলা ১১টায় কাজ শেষ করার পর দেখা যায় অনবরত পানি পড়ছে। সাথে গ্যাসও বের হচ্ছে টিউবওয়েলের মুখ দিয়ে। এসময় ছেলেরা গ্যাসের মধ্যে আগুন ধরিয়ে দিলে দাউ দাউ করে জ্বলতে থাকে।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights