টুইটারের লোগোতে থাকা পাখিটিকেও তাড়াতে চান মাস্ক!

অনলাইন ডেস্ক

টুইটার নিজের মালিকানায় নেওয়ার পর থেকেই নানা পরীক্ষা-নিরীক্ষা করেই চলেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এবার তিনি টুইটারের লোগো জুড়ে থাকা চিরচেনা ছোট্ট পাখিটিকেও তাড়াতে মরিয়া হয়ে উঠেছেন।

প্রযুক্তি কোম্পানি টেসলা ও স্পেসএক্সের মালিক মাস্ক বলেছেন, টুইটারের বর্তমান লোগোটিকে বিদায় বলার সময় এসেছে।

পাখির বদলে টুইটারের লোগোতে মাস্ক “X” বর্ণটি জুড়ে দিতে চান বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
জানা গেছে চীনের উইচ্যাটের আদলে একটি সুপার অ্যাপ বানাতে চান মাস্ক। যাকে তিনি বলছেন ‌‘এক্স’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights