টুঙ্গিপাড়ায় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মো. শেখ আব্দুল মালেক-শেখ আব্দুল মান্নান কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে পাটগাতী দক্ষিণপাড়া গ্রামে নবনির্মিত এ কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

গোপালগঞ্জ সিভিল সার্জন ড. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ডাক্তার নাহিদ ফেরদৌসী, সিবিএইচসি’র লাইন ডিরেক্টর ডা. কাইয়ুম তালুকদার।

এ সময় শেখ আব্দুল মালেক-শেখ আব্দুল মান্নান কমিউনিটি ক্লিনিকের জমিদাতাগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights