স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে এক যুবকের ছয় মাসের কারাদণ্ড হয়েছে। তার নাম সজল হাওলাদার (২১)।

সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত সজল মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামের অনিল চন্দ্র হাওলাদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার সকালে ক্লাস শুরুর আগে উপজেলার মুরাদিয়া জয়গুণনেছা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে দশম শ্রেণির এক ছাত্রীকে পথ আটকে উত্যক্ত করছিল সজল। সহপাঠী শিক্ষার্থীরা ঘটনাটি প্রধান শিক্ষককে জানালে তাৎক্ষণিক তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। সন্ধ্যায় তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও’র দফতরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাণ্ডাদেশ দেন ভ্রামমাণ আদালতের বিচারক।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights