টেইটকে নিয়ে আশাবাদী তাসকিন

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ান তারকা শন টেইট বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক। পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তিনি টাইগার পেসারদের কোচিং শুরু করেছেন। নতুন এই কোচকে নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন ইনজুরির কারণে দলের বাইরে থাকা পেসার তাসকিন আহমেদ।

বৃহস্পতিবার স্কুল ক্রিকেটের ফাইনালে উপস্থিত ছিলেন তাসকিন। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে টেইটকে নিয়ে তাসকিন বলেন, ‘আশা করছি (টেইট) ভালো হবেন। কারণ তিনি আধুনিক যুগে ক্রিকেট খেলেছেন, টি-টোয়েন্টি ও অন্যান্য সংস্করণে। খেলেছেন অস্ট্রেলিয়ার মতো বড় দলে। ২০১৩ সালের বিপিএলে আমি ওর টিমমেটও ছিলাম। আমার সঙ্গে বেশ ভালো সম্পর্ক। আমার বিশ্বাস ও আমাদের ভালো কোচিং করাবে। যদিও ওর কোচিংয়ে কখনও কাজ করা হয়নি। তবে আমি রোমাঞ্চিত যে ভালো কিছু হবে।’

পরে নিজের টেস্ট খেলার ব্যাপারে তাসকিন বলেন, ‘আমি কিন্তু আগেও একবার টেস্ট থেকে কিছু মাসের জন্য বিরতি নিয়েছিলাম। যদি আবার (শারিরীকভাবে ফিট) ঠিক হয়ে যাই, তাহলে কেন নয়? আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, গতিময় বোলিং করতে ভালোবাসি। আমি আমার বোলিং অনেক উপভোগ করি। যে সংস্করণই হোক, আমি ক্রিকেট খেলতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights