পাঞ্জাবকে হারিয়ে আইপিএল ফাইনালে কোহলির বেঙ্গালুরু

অনলাইন ডেস্ক
আইপিএল এবারের আসরে প্রথম ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিয়েছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার (২৯ মে) অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ারে তারা পাঞ্জাব কিংসকে মাত্র ১০ ওভারে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে।

আহমেদাবাদে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস মাত্র ১৪.১ ওভারে ১০১ রানে গুটিয়ে যায়। দলের এই বিপর্যয়ের পেছনে বড় ভূমিকা রাখেন আরসিবির দুই বোলার জস হ্যাজলউড ও সুয়াস শর্মা। দুজনেই ৩টি করে উইকেট শিকার করেন, হ্যাজলউড ২১ রান দিয়ে এবং সুয়াস শর্মা ১৭ রান দিয়ে।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বেঙ্গালুরু। যদিও ইনিংসের শুরুতেই কোহলি ১২ রান ও মায়াঙ্ক আগারওয়াল ১৯ করে আউট হয়ে যান, তবে ফিল সল্টের দাপুটে ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নেয় তারা। মাত্র ২৭ বলে ৫৬ রানের ইনিংসে তিনি তিনটি ছক্কা ও ছয়টি চার হাঁকান।

এই জয়ে ফাইনালে পা রেখেছে বেঙ্গালুরু। তবে হারলেও পাঞ্জাব কিংসের সামনে এখনো ফাইনালে ওঠার সুযোগ রয়েছে। এলিমিনেটরে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স। সে ম্যাচে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে পাঞ্জাব কিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights