টেকনাফে ধরা পড়ল ১ লাখ ২১ হাজার টাকার ইলিশ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার নৌকার মালিক হাফেজ ইয়াকুবের জালে ১১০ পিস ইলিশ মাছ ধরা পড়েছে।
রবিবার সকালে মাঝিমাল্লারা দক্ষিণ লম্বরী নৌকা ঘাটে ধরা পড়া মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসেন। বঙ্গোপসাগরে মাছ শিকার করে মেরিন ড্রাইভ উত্তর লম্বরী ঘাটে মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয়।
মাছ ব্যবসায়ী আবুল কাশেম প্রকাশ ভুলু খবর পেয়ে নৌকার ঘাটে গিয়ে ১১০ পিস ইলিশ মাছ দেখতে পান। পরে নৌকার মাঝি ১ লাখ ৫০ হাজার টাকা মাছের দাম হাঁকান। ব্যবসায়ীরা দর কষাকষি করে ১ লাখ ২১ হাজার টাকা দামে ক্রয় করেন।
নৌকার মাঝি আমির আহমদ বলেন, শনিবার দুপুরে মাঝিমাল্লাসহ আমরা পাঁচজন সাগরে মাছ শিকার করতে যাই। পরে সাগরে জাল ফেলে মধ্য রাতে জাল টেনে তুলতেই দেখতে পাই ঝাঁকে ঝাঁকে ইলিশ। ইলিশ মাছগুলো পেয়ে আমরা অনেক খুশি হয়েছি।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, মাছ ধরা বন্ধের নির্দেশনা মেনে চলার কারণে পরবর্তীতে সাগর খুলে দেওয়া হলে জেলেদের জালে ছোট বড় অনেক বেশি বিভিন্ন জাতের মাছ ধরা পড়ে।
