টেকনাফে মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার

আব্দুস সালাম, টেকনাফ

কক্সবাজারের টেকনাফ থানাধীন খারংখালী এলাকা থেকে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাহাব উদ্দিন (৬৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (৫ মার্চ) র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন খারংখালী এলাকা থেকে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত নাজির হোসাইনের ছেলে সাহাব উদ্দিন (৬৫)কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি সাহাব উদ্দিন (৬৫) এর বিরুদ্ধে বন্দর থানার মামলা নং-০৩(০৪)১৭, জিআর নং-৯৬/১৭, প্রসেস নং-৩০৭০/১৮, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারায় মামলা রয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে গ্রেফতারি পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights