ট্রাকচাপায় মেজ ও ছোটর বিয়েতে যোগ দেওয়া হলো না দুই ভাইয়ের

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান এলাকায় মাটিবাহী ট্রাকচাপায় আপন দুই ভাই নিহত হয়েছেন। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩২) ও সাইফুল ইসলাম ওরফে সুমন (২৭)।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় মোকছেদ সরদারের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। আজ বৃহস্পতিবার মেজ ভাইয়ের এবং শুক্রবার ছোটভাইয়ের বিয়ের দিন ধার্য করা হয়েছিল। দুই ভাইয়ের বিয়েতে যোগ দিতে বড়ভাই ও সেজভাই গাজীপুর থেকে মোটরসাইকেলে বাড়িতে আসছিলেন। গোয়ালন্দের মকবুলের দোকান এলাকায় এলে একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক ও তার সহযোগী পালিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights