ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বিশেষ করে মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে আনুষ্ঠানিকভাবে সুপারিশপত্রের একটি কপি তুলে দেন নেতানিয়াহু। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

চিঠি হস্তান্তরের সময় নেতানিয়াহু বলেন, তিনি (ট্রাম্প) আমাদের কথায় সাড়া দিয়ে একের পর এক দেশে ও অঞ্চলে শান্তি ফিরিয়ে এনেছেন। আমি প্রেসিডেন্টের কাছে নোবেল কমিটিতে পাঠানো আমার সুপারিশপত্র তুলে দিচ্ছি। এই মনোনয়ন তিনি পুরোপুরি প্রাপ্য।

মনোনয়নের খবর পেয়ে ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আপনাকে অনেক ধন্যবাদ, আমি জানতামও না—বাহ! সত্যিই দারুণ। আপনার কাছ থেকে পাওয়া… এটি আমার জন্য খুবই তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুন মাসে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে মধ্যস্থতার ভূমিকার জন্য মার্কিন কংগ্রেস সদস্য বাডি কার্টার নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান নোবেল কমিটিকে।

সূত্র : টাইমস অব ইসরায়েল ও রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights