ট্রাম্পকে শেষ করতে পারলেই কোটি ডলার দেয়ার ঘোষণা ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য এক কোটি (১০ মিলিয়ন) ডলার পুরস্কার ঘোষণা করেছে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী। বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের জেরে ট্রাম্পের ওপর এই মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এবং রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি।

খবরে বলা হয়েছে, ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ নামের ওই গোষ্ঠীটি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই পুরস্কারের ঘোষণা দেয়। তাদের দাবি, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে নিহত কমান্ডারদের নিয়ে অত্যন্ত আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই বিশাল অঙ্কের পুরস্কারের অর্থ কীভাবে বা কোন প্রক্রিয়ায় দেওয়া হবে, সে বিষয়ে ইরনা বা আরটি বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি।

যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যপ্রাচ্যের স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বৈরী সম্পর্ক ও উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights