ট্রাম্পের ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানাল ইইউ
অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লিয়েন।
মঙ্গলবার লিয়েন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় ইরানকে ‘একটি বিশ্বাসযোগ্য কূটনৈতিক প্রক্রিয়ায় গুরুত্ব সহকারে জড়িত হওয়ার’ আহ্বান জানান। এটি উত্তেজনাপূর্ণ অঞ্চলে স্থিতিশীলতা পুনরুদ্ধারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এটি আমাদের সম্মিলিত অগ্রাধিকার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
এর আগে টানা ১২ দিনের সংঘাতের পর ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিএনএন বলছে
