ট্রাম্পের সক্ষমতা নিয়েই প্রশ্ন তুলল ইরান

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। তিনি মার্কিন প্রেসিডেন্টের সক্ষমতা নিয়েই প্রশ্ন তুলেছেন। তার মতে, ট্রাম্প হয়তো একটি যুদ্ধের সূচনা করতে পারেন কিন্তু সেই যুদ্ধ কীভাবে শেষ হবে সেবিষয়ক কোনো নিয়ন্ত্রণই তার হাতে থাকবে না।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘালিবাফ বলেছেন, ইরান কোনো চাপের মুখে বা বাধ্য হয়ে আলোচনায় বসবে না। তেহরান সংলাপের জন্য প্রস্তুত থাকলেও সেই আলোচনা হতে হবে অর্থবহ এবং এতে ইরানি জনগণের অর্থনৈতিক স্বার্থের নিশ্চয়তা থাকতে হবে। তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে কূটনীতিকে বাধাগ্রস্ত করার অভিযোগ তুলে বলেন, আগের আলোচনার সময়ও যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলকে লক্ষ্যবস্তু বানিয়েছিল। ঘালিবাফের মতে, যুদ্ধের ছায়ায় বসে আলোচনা করলে কেবল উত্তেজনা বৃদ্ধি পায়।

তিনি আরও মন্তব্য করেন, ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার পেতে চান, তবে তাকে অবশ্যই যুদ্ধবাজ এবং আত্মসমর্পণপন্থীদের থেকে দূরে থাকতে হবে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights