ঠাকুরগাঁওয়ে পৌর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
ঠাকুরগাঁও প্রতিনিধি
বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঠাকুরগাঁও আওয়ামী লীগ।
আজ দুপুর ১২টায় পৌর আওয়ামী লীগের আয়োজনে শহরের চৌড়াস্তায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আগের স্থানে এসে শেষ হয়।
মিছিলে-জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতারা অংশ নেয়।
পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি একরাম হোসেন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো প্রমূখ।
এ সময় বক্তরা বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলা সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
