ঠাকুরগাঁওয়ে স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে জেলা স্কাউটসের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত কাউন্সিল শেষে নতুন কমিটির ঘোষণা দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

এতে জেলা প্রশাসক ইশরাত ফারজানাকে সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহারকে জেলা স্কাউটসের জেলা কমিশনার ঘোষণা করা হয়। এছাড়া, জেলা হিমালয় মুক্ত স্কাউট গ্রুপের লুৎফর রহমান মিঠুকে জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, জিল্লুর রহমান, ইমাম গাজ্জালী মাসুম, আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ সুচরিতা দেব, যুগ্ম সম্পাদক দিপু হোসেন, লিডার ট্রেনার প্রতিনিধি (স্কাউট) জালাল উদ্দীন, সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি (স্কাউট) ইকবাল হোসেন, লিডার ট্রেনার প্রতিনিধি (কাব) ফয়জুল ইসলাম, সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি (কাব) রহিমা খাতুন।

কাউন্সিলে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক সৈকত হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিকসহ স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights