ঠান্ডায় জমে গেছে শিশু, কোলে নিয়ে বাবার আর্তনাদ (ভিডিও)
অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ঠাণ্ডায় জমে মৃত্যু হওয়া নবজাতককে নিয়ে আর্তনাদ করতে দেখা গেছে এক ফিলিস্তিনি বাবাকে। ফিলিস্তিনি অধিকারকর্মী আব্দেলহাকিমের ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, সন্তানের নিথর দেহ নিজের বাহুতে ধরে রেখেছেন তিনি। এই বাবা তার সন্তানকে মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে এসেছিলেন। কিন্তু তারা তাকে বাঁচাতে পারেনি। তিনি জানিয়েছেন, হাসপাতালের চিকিৎসকরা এখন তার অন্য সন্তানকে বাঁচানোর চেষ্টা করছে।
তিনি বলেন, “এখানে কোনো তাঁবু বা আশ্রয়কেন্দ্র নেই। যারা এই বিপর্যয়ের জন্য দায়ী তাদের সবার বিচার করুক আল্লাহ। এই হলো আমার সন্তান জুমা। তার কী দোষ ছিল? কেন তাকে ঠাণ্ডায় জমে মরতে হলো?”
