ডিএমপিতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৮৪৩ মামলা

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করায় এক হাজার ৮৪৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বুধবার (২৭ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মামলার পাশাপাশি অভিযানে ৩৭টি গাড়ি ডাম্পিং ও ৫৬টি গাড়ি রেকার করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights