ডিএমপির তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেফতার ৬২
অনলাইন ডেস্ক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় ২০ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন, মোহাম্মদপুর থানায় ১৯ জন, আদাবর থানায় ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন এবং হাতিরঝিল থানায় ৪ জন রয়েছেন।
পুলিশ জানায়, অভিযান শেষে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
